রাজধানী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট ও জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, যানজটের কারণে নগরবাসীর মূল্যবান সময় নষ্ট হলে এর অর্থনৈতিক প্রভাব পড়ে। তাই চলাচল স্বাভাবিক রাখতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে চলমান কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনগুলোর কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ সময় সভায় আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর