জাতীয়

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি জোরদার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। সভায় সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় দেশের অবস্থান, বাংলাদেশ প্যাভিলিয়ন ও সাইড ইভেন্ট আয়োজন এবং প্রতিনিধিদলের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সভায় বাংলাদেশের খসড়া পজিশন পেপার চূড়ান্তকরণ, ন্যায্য রূপান্তর, ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, আঞ্চলিক সহযোগিতা ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা নিয়ে কারিগরি প্রতিবেদন ও পলিসি ব্রিফ তৈরির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

কপ-৩১ প্যাভিলিয়নে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, এনডিসি ৩.০, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, নবায়নযোগ্য জ্বালানি ও প্রকৃতিনির্ভর সমাধান তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া প্রতিনিধিদলের নিবন্ধন, ভিসা, যাতায়াত ও আবাসনসহ লজিস্টিক প্রস্তুতি এবং তিনটি উপকমিটির কার্যক্রমের অগ্রগতি সভায় উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর