বুধবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএনএফপিএ বাংলাদেশ ও ভিএসও বাংলাদেশের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সরকারি প্রতিষ্ঠান, যুব প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, জাতিসংঘ সংস্থা, নাগরিক সমাজ, শিক্ষাবিদ ও বেসরকারি খাতের প্রায় ১১০ জন প্রতিনিধি অংশ নেন।
খসড়া জাতীয় যুবনীতি ২০২৬ নিয়ে জাতীয় যাচাইকরণ কর্মশালা
কর্মশালায় জাতীয় যুবনীতি ২০১৭ হালনাগাদ করে প্রণীত খসড়া নীতির প্রাসঙ্গিকতা, বাস্তবায়নযোগ্যতা ও রূপরেখা নিয়ে আলোচনা হয়। তরুণদের আকাঙ্ক্ষা ও দেশের বৈচিত্র্যময় বাস্তবতা নীতিতে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে কি না, তা পর্যালোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন ও সামাজিক অংশগ্রহণে তরুণদের প্রস্তুত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি ও ভবিষ্যৎমুখী দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন
সভাপতির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন তৃণমূলভিত্তিক যুব উন্নয়ন জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে এআই, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিংসহ আধুনিক দক্ষতায় তরুণদের দক্ষ করে তোলার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে যুবসেবা সহজলভ্য করা হচ্ছে।