মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিক ও নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সত্য খুঁজে বের করা ও রক্ষা করা সাংবাদিকের প্রধান কাজ: কাদের গনি চৌধুরী
কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতা সত্যের ভিত্তিতে হতে হবে। মিথ্যা বা অর্ধসত্যের কোনো স্থান এখানে নেই। জনগণের আস্থা ধরে রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। একই সঙ্গে স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীলতার বিষয়টিও মনে রাখতে হবে।
তিনি বলেন, সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের ভিত্তিতে টিকে থাকতে পারে না। জনগণের আস্থা হারালে সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন হয়। সাংবাদিকতাকে সম্মানের পেশা হিসেবে ধরে রাখতে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
গণমাধ্যমের সংখ্যা বাড়লেও অনেক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকার বিষয়টি তুলে ধরে কাদের গনি চৌধুরী বলেন, অপসাংবাদিকতা, হয়রানি ও ব্ল্যাকমেলের অভিযোগ বন্ধে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন। একই সঙ্গে আইনের অপব্যবহার ঠেকাতেও সতর্ক থাকতে হবে।
ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও সাংবাদিকসমাজের ঐক্যের ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।