সারাদেশ

বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না

জেলা প্রতিনিধি প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মীর শাহে আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এ দলের কর্মী হিসেবে তারা গর্বিত বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বন্যার সময় একজন নেতা বাঁশখালীতে এসে পানিতে নেমেছিলেন, কিন্তু ক্ষতিগ্রস্তদের কোনো সহায়তা দিতে পারেননি। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০টি পরিবারের মধ্যে ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়। চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে এ সহায়তা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক প্রধান ড. মোহাম্মদ জাকারিয়া, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর