সারাদেশ

অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকারের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

দিনের কর্মসূচিতে পুকাশ উচ্চবিদ্যালয়ের একতলা ও গুরুকচি উচ্চবিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে গোয়াইনঘাট সরকারি কলেজের স্মার্ট আইটি ল্যাব ও একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন এবং কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

কলেজের অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী ছাত্রীদের বেশি উপস্থিতি ও অংশগ্রহণের প্রশংসা করেন এবং ছাত্রদেরও পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আইসিটিতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়লে স্মার্ট আইটি ল্যাব আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি ছাত্রীদের জন্য একটি হোস্টেল নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

আরও পড়ুন

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর