সারাদেশ

শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়ন জরুরি। এ জন্য শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ ও বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সকালে নান্দাইলের আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন করে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে কলেজের শিক্ষা পরিবেশ ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

পরে কলেজ প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতসহ শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর