সারাদেশ

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতেন: প্রতিমন্ত্রী শাহে আলম

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এনসিপি নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তরুণ নেতৃত্বের প্রতি নতুন প্রজন্মের প্রত্যাশা ছিল। এ কারণে তাদের কয়েকজনকে নির্বাচিতও করা হয়েছে। তবে তারা যে ভাষায় কথা বলছেন, তা রাজনৈতিক ভাষা নয় বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

মীর শাহে আলম আরও বলেন, অনেকে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও তাদের নিয়ে সন্দেহ তৈরি হয়। ১১ দলীয় জোট এবং ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি এনসিপি নেতাদের সমালোচনা করেন।

আরও পড়ুন

জামায়াতের প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনে জামায়াতের রাজনৈতিক সম্পর্ক ছিল। ভবিষ্যতে সেই সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপি কোনো হুমকিকে পরোয়া করে না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান কর্মকাণ্ডের মাধ্যমে কেউ কেউ বাংলাদেশে আওয়ামী লীগকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর