একই সঙ্গে অনলাইনে এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়।
ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
এর আগে নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনায় গত ১০ সেপ্টেম্বর থেকে ভোটার এলাকা স্থানান্তর বন্ধ রাখা হয়েছিল। নির্বাচন পিছিয়ে যাওয়ায় তা আবার চালুর সিদ্ধান্ত নেয় কমিশন।
সরাসরি আবেদন যেভাবে
আরও পড়ুন
ভোটার এলাকা পরিবর্তনে আগ্রহীরা উপজেলা/থানা নির্বাচন অফিস ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে নির্ধারিত ফরমে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কার্যালয় তথ্য যাচাই-বাছাই করে নিয়ম অনুযায়ী তা নিষ্পত্তি করবে এবং প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করবে।
অনলাইনেও আবেদন
সরাসরি আবেদনের পাশাপাশি অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অনলাইন লিংক সচল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও নিষ্পত্তির পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ের মাধ্যমে সম্পন্ন হবে। কার্যক্রম তদারকিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।