জাতীয়

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

‘জি-৭৭ ও উদীয়মান অংশীদারদের প্রযুক্তি সহায়তাপ্রসূত নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে’ তিনি বলেন, বাংলাদেশ নারী ও কন্যাশিশুর সুরক্ষায় আইনগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ জোরদার করেছে।

বিজ্ঞাপন

শামা ওবায়েদ জানান, দ্রুত তদন্ত ও বিচার, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় ও মানসিক সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নারীদের নিরাপদ গণপরিবহণ নিশ্চিত করতে চালু হওয়া বিশেষ ‘পিংক বাস সার্ভিস’-এর কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

সংঘাতপ্রবণ পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরে প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের সহায়তার বিষয়টি উল্লেখ করেন।

আরও পড়ুন

ডিজিটাল হয়রানি প্রতিরোধে বাংলাদেশের নেতৃত্বাধীন ‘ঢাকা ডায়ালগ’ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এ উদ্যোগের আওতায় ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলায় স্বেচ্ছামূলক নির্দেশিকা প্রণয়নের কাজ চলছে। উদ্যোগটির ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়া ও ইউএন উইমেন আয়োজিত বৈঠকে অনলাইন হয়রানি, মানহানি, পরিচয় জালিয়াতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অপব্যবহারসহ নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে উদীয়মান ডিজিটাল হুমকি নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর