বর্তমানে গুগলের ‘সার্কেল টু সার্চ’ ব্যবহার করে নির্দিষ্ট লেখা নির্বাচন করে অনুবাদ করতে হয়। নতুন ফিচারে প্রতিটি লেখা আলাদাভাবে নির্বাচন করার প্রয়োজন হবে না। ফিচারটি চালু থাকলে স্ক্রল করার সঙ্গে সঙ্গে নতুন কনটেন্ট অনুবাদ হতে থাকবে।
তথ্য-প্রযুক্তি
ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার
ফিচারটি ব্যবহার করতে প্রথমে ফোনে ‘সার্কেল টু সার্চ’ চালু করতে হবে। এরপর ট্রান্সলেট অপশনে গিয়ে ‘স্ক্রল টু ট্রান্সলেট’ নির্বাচন করলেই সুবিধাটি চালু হবে। ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ফিডসহ বিভিন্ন স্ক্রলযোগ্য কনটেন্টে এটি ব্যবহার করা যাবে।
গুগল সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারটির ঘোষণা দিয়েছে। ভবিষ্যতের আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে এটি পৌঁছানোর কথা রয়েছে। তবে সব ডিভাইসে একই সময়ে ফিচারটি পাওয়া যাবে কি না, তা আপডেট ও ডিভাইসভেদে ভিন্ন হতে পারে।