সারাদেশ

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম ভৌগোলিক ও সামাজিকভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। কক্সবাজার ও বান্দরবানসহ দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে এবং দেশ-বিদেশে এর সম্ভাবনা তুলে ধরতে কাজ করার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

মাদক প্রসঙ্গে সাচিং প্রু বলেন, সীমান্ত দিয়ে সড়ক ও নৌপথে মাদক প্রবেশের কারণে এটি সারা দেশে ছড়িয়ে পড়ছে। মাদক প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বানে পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট ও সীমান্ত অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের একটি অংশ মাদক কারবার, চোরাচালান, নারী ও অস্ত্র পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সমন্বয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের কথা জানান তিনি।

বিজ্ঞাপন

কক্সবাজারের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বমানের আধুনিক পর্যটন শহরে রূপান্তর করা হবে। পাহাড় ও সমুদ্রের প্রাকৃতিক বৈচিত্র্য কাজে লাগিয়ে পর্যটন সম্ভাবনা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে সাচিং প্রু বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মতবিনিময় সভায় কক্সবাজার ও বান্দরবানের স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর