সারাদেশ

নজরুলের সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এর আগে বিকেলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সুন্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং রাজগাতী ইউপির উলহাটি বাজার সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর