জাতীয়

বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ১৪তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আবদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

বিজ্ঞাপন

সভায় বক্তারা আতাউস সামাদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, ছিলেন ইতিহাসের সাক্ষী। ১৯৭১ সালে বিবিসির সংবাদদাতা হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিজ্ঞাপন

ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, জাতির ক্রান্তিলগ্নে আতাউস সামাদের মতো সৎ ও সাহসী সাংবাদিকরা আলোর দিশারী হিসেবে কাজ করেছেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের তাঁর আদর্শ অনুসরণ করা উচিত।

আরও পড়ুন

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ সাংবাদিক নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন। তারা সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আতাউস সামাদের অবদানের কথা স্মরণ করেন।

বিজ্ঞাপন

১৯৪০ সালে জন্ম নেওয়া আতাউস সামাদ বিবিসি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং সাংবাদিকতায় অবদানের জন্য একুশে পদকসহ বিভিন্ন সম্মাননা পান। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর তিনি মারা যান।

বিজ্ঞাপন

স্মরণসভা শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

একই বিভাগের আরও খবর