শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে তাকে একটি পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয়। নিজের ফেসবুক পোস্টে সূর্য দাবি করেন, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনের সময় তাকে ও আরও কয়েকজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জাতীয়
জাসদের কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
পুলিশের দাবি, জাসদের কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পর অনেকে জাসদ কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন।
এর আগে দুপুর ১২টার দিকে ধানমন্ডিতে ওই মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন ও মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে বলে জানায়।
আরও পড়ুন
পুলিশের ভাষ্য অনুযায়ী, জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক লোক জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ যায়। বিকেল ৪টার দিকে আটক ব্যক্তিদের একে একে হাতকড়া পরিয়ে বের করে পল্টন থানায় নেওয়া হয়। সেখানে যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান।
আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।