শনিবার লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারাদেশ
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী
মন্ত্রী বলেন, এই সময়ে শিক্ষাবিস্তার ব্যাহত হয়েছে, অনেক তরুণের চাকরির বয়স পেরিয়ে গেছে এবং পরিবার ও দেশকে কিছু দেওয়ার সুযোগ থেকে অনেকে বঞ্চিত হয়েছেন। এ পরিস্থিতি থেকে বের হতে অনেক আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।
তিনি বলেন, বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে এবং কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে।
আরও পড়ুন
অনুষ্ঠানে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস সভাপতিত্ব করেন। এতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়াসহ স্থানীয় প্রশাসন, বিএনপি ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।