জাতীয়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৪

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট ১ হাজার ৮৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এ সময়ে মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৯১২ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামের উপসর্গের রোগী ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন এবং নিশ্চিত হামের রোগী ২১ হাজার ৯৯ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ শিশু।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর একজন করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯৪ জন হামের উপসর্গের রোগী এবং ৫১ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর