শনিবার ডিএনসিসির আয়োজনে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও প্রতিরোধে ‘বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক
প্রশাসক বলেন, গত তিন মাস ধরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ভ্রাম্যমাণ আদালত ও জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে ডিএনসিসি এলাকাকে ডেঙ্গুমুক্ত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে মেট্রোরেলের পিলারে লাগানো অবৈধ পোস্টার-লিফলেট ৭২ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন
ফুটপাত দখল প্রসঙ্গে শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য। এখন থেকে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আর কোনো নোটিশ দেওয়া হবে না; যেখানে দখল পাওয়া যাবে, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হবে।
অনুষ্ঠান শেষে মেট্রোরেলের নিচে ময়লা ফেলার জন্য বিশেষ ডাস্টবিন উদ্বোধন করা হয়। পরে প্রশাসকের নেতৃত্বে র্যালি এবং মিরপুর-১০ ফলপট্টি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।