শনিবার (২৬ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। অ্যাটর্নি জেনারেল জানান, মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স/আপিল শুনানির জন্য নির্ধারিত রয়েছে।
আইন-বিচার
মামলার অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে রামিসার বাবার সাক্ষাৎ
এর আগে ৭ জুন দ্রুত বিচার প্রক্রিয়ায় মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু রামিসার প্রতি শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা রয়েছে। ন্যায়বিচারের প্রক্রিয়া নিজস্ব আইনগত গতিতেই এগিয়ে যাবে।
আরও পড়ুন
গত ১৯ মে পল্লবীর সেকশন-১১ এলাকায় ধর্ষণের পর রামিসাকে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা পল্লবী থানায় মামলা করেন। ২৫ মে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় এবং ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
২ জুন একদিনেই রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে ৩ জুন আসামিদের পরীক্ষা করা হয় এবং ৭ জুন বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন।