শনিবার (২৬ সেপ্টেম্বর) ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভা থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলা থেকে সৌরভের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি মানা না হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা।
ঈশ্বরদীতে হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
সাংবাদিক নেতারা অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক বিরোধ ও বিভিন্ন বিষয়ে সৌরভের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জের ধরে তাকে মামলায় জড়ানো হয়েছে। বিশেষ করে স্থানীয় একটি রাজনৈতিক পক্ষের পৃষ্ঠপোষকতায় তাকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিসুর রহমান বাদী হয়ে আকিব হত্যা মামলা করেন। এতে সাংবাদিক সৌরভসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন
এর আগে ১ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হওয়ার পর ১৮ বছর বয়সী আকিবকে পরদিন ভোরে অসুস্থ অবস্থায় অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যাওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়।
প্রতিবাদ সভায় সাংবাদিকরা সৌরভের নাম মামলায় কীভাবে ও কোন তথ্যের ভিত্তিতে যুক্ত করা হয়েছে, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি বা বাধা দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান তারা।