জাতীয়

রাতের বেলায় ঘটনা ঘটাতে হবে, যখন মন্ত্রীরা ঘুমায়: ফাহাম

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি রাতে সচিবালয় বা সংসদ ভবনে ভাঙচুরের প্রসঙ্গ টেনে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নিউগ্রিনি প্রপার্টিজের স্টুডিওতে হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে। সালমান মুক্তাদিরের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর বিএনপির লোকজন তার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। কর্তৃপক্ষের দাবি, মুখোশধারী প্রায় ২৫০ জন ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে সেখানে প্রবেশ করে ভবনগুলো ভাঙচুর করেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর