জাতীয়

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১৫৮ আক্রান্ত, মৃত্যু আরও ৬ জনের

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বরিশালে ২২৭, চট্টগ্রামে ৩৪৫, ঢাকা বিভাগে ৩৫৬, ঢাকা উত্তর সিটিতে ৩১১, ঢাকা দক্ষিণ সিটিতে ১৯৭, খুলনায় ৩২৯, ময়মনসিংহে ১৩২, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৭৩ ও সিলেটে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের ২৭ দিনে ডেঙ্গুতে ১২৮ জনের মৃত্যু এবং ৩৭ হাজার ৮৪৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ এবং আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন।

আরও পড়ুন

এ বছর মৃতদের মধ্যে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন রয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর