জাতীয়

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। এই অবস্থান আরও শক্তিশালী করতে মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে হবে। এ খাতে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও দূষণমুক্ত করার পাশাপাশি গভীর সমুদ্রে মাছ আহরণে সরকার কাজ করছে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু। গভীর সমুদ্রে মাছ আহরণে সক্ষম হলে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে মৎস্য খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ খাতের উন্নয়ন ও মৎস্যসম্পদ রক্ষায় শিক্ষার্থীদের জ্ঞান ও গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওয়ায়দুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে কার্জন হলের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর