জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

এম এ মজুমদার প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নতুন দায়িত্ব পাওয়ার পর হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম বৈঠক।

বিজ্ঞাপন

হুমায়ুন কবির বলেন, বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর নিয়েও আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের সময় বা তারিখ এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, পারস্পরিকভাবে অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। নভেম্বরে সফরের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা চলছে, তবে তিনি গুঞ্জন নয়, বাস্তবতা নিয়ে কথা বলতে চান।

আরও পড়ুন

বৈঠকের ফল নিয়ে আশাবাদ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর