জাতীয়

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

এম এ মজুমদার প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে মন্ত্রণালয়ের ২০২৬-২০২৭ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভায় তারা এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

সভায় চলতি অর্থবছরে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর আর্থিক ও বাস্তব অগ্রগতি পর্যালোচনা করা হয়। এডিপিতে জিওবি ও প্রকল্প সাহায্যসহ মোট ৯৬৪ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

মন্ত্রী সাচিং প্রু পাহাড়ের পর্যটন ও কৃষির টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেন। তিনি সাজেক ভ্যালিতে পার্কিং, ওয়াশরুম ও ট্রানজিট সুবিধা বাড়ানোর পাশাপাশি কফি, কাজুবাদাম ও লাল মাশরুম চাষ সম্প্রসারণ এবং পানি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা বলেন।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন পাহাড়ের শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার মাধ্যমে সমতলের সমকক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি প্রত্যন্ত এলাকায় সুপেয় পানি সরবরাহ, সোলার প্যানেল স্থাপন এবং পরিবেশ রক্ষা করে পর্যটন ও কর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়, উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর