মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
জাতীয়
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথোপকথনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং প্রযুক্তির সাহায্যে তৈরি। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং মহাপরিচালকের দীর্ঘ কর্মজীবনের সুনাম ও ব্যক্তিগত মানহানি করার উদ্দেশ্যে এ অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে দাবি করা হয়।
এ ধরনের মিথ্যা ও বানোয়াট অডিও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে সত্য উন্মোচনে প্রতিবাদলিপিটি গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
প্রেস বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।