বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোডে পণ্য কেনাকাটার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করা যাবে।
অর্থনীতি
কিউআর কোড সর্বজনীন, এই লেনদেনে কোনো ফি নেই: অর্থমন্ত্রী
ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণির মানুষকে কিউআরভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং লেনদেন দ্রুত ও সহজ হবে।
প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি সমস্যা দেখা দিতে পারে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এসব সমস্যা দ্রুত সমাধান করা হবে। বাংলাদেশ ব্যাংক সবার জন্য ক্যাশলেস লেনদেন চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
ডিজিটাল ও নিরাপদ লেনদেন ব্যবস্থায় যুক্ত হতে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের প্রতি আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।