রাজনীতি

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন আখতারুজ্জামান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে দেওয়া এক ভিডিও বার্তায় আখতারুজ্জামান দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। দেশের মানুষের জন্য এবং বিশেষ করে প্রবাসীদের স্বার্থরক্ষায় কাজ করতে গিয়ে প্রয়োজনে শহীদ হওয়ার আকাঙ্ক্ষার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, জনগণের অধিকারের সংগ্রামে তিনি আছেন এবং যতদিন বেঁচে থাকবেন জনগণের পাশে থেকে তাদের জন্য সংগ্রাম করে যাবেন।

বিজ্ঞাপন

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন

শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর