অপরাধ

শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ আটক

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালানো হয়। কলম্বো থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে সিগারেট ও গৌরী ক্রিম উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, পৃথক পাঁচ যাত্রীর কাছ থেকে ১৬১, ১৪৯, ১৮৮, ৮৮ ও ৯ কার্টন সিগারেট এবং মোট ২৪ দশমিক ২ কেজি গৌরী ক্রিম জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া মুম্বাই থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের যাত্রী মোবারক হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নজরদারির ভিত্তিতে বিমানবন্দরে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর