রাজনীতি

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, দেশে কওমি ও আলিয়া মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কোনো ত্রুটি থাকলে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তুলনা না করে মাদ্রাসার নিজস্ব ইসলামী আদর্শের আলোকে তা সংশোধন করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাদ্রাসার মূল ভিত্তি যেহেতু ইসলাম, তাই এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আলেমদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাদা কাপড়ে বেশি দাগ লাগে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর