রাজনীতি

প্রিজন ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। ভিডিওচিত্রে দেখা যায়, হেলমেট ও নিরাপত্তা ভেস্ট পরা পুলিশ সদস্যরা তাকে ভ্যানে তুলছিলেন। এ সময় দরজায় দাঁড়িয়ে গণমাধ্যমকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে স্লোগান দেন তিনি।

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার প্রতিবাদকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাকে বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে রিমান্ড ও জামিন শুনানির জন্য কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর