শনিবার রংপুর মহানগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপিকে আচরণ সংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ অন্যায় আচরণ মেনে নেবে না।
আ.লীগের মতো কার্যকলাপ করলে বিএনপিকেও পালাতে হবে: এটিএম আজহার
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার নিয়ে রাজনৈতিক বিরোধের সমালোচনা করে এটিএম আজহারুল ইসলাম বলেন, সংসদের মাধ্যমে এর সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে সমান আচরণ নিশ্চিত করারও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের উন্নয়নে ১৩টি দাবি তুলে ধরেন তিনি। এর মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মধ্যপাড়া কঠিন শিলা খনির দ্বিতীয় প্রকল্প, সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, রেল যোগাযোগ উন্নয়ন ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি, রংপুরে গ্যাস সরবরাহ এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি রয়েছে।
আরও পড়ুন
রংপুর বিভাগের উন্নয়ন বৈষম্য দূর করতে প্রয়োজন অনুযায়ী বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে তিনি বলেন, পিছিয়ে থাকা অঞ্চলকে উন্নত অঞ্চলের সমান বরাদ্দ দিলে বৈষম্য দূর হবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো বিদেশি চাপের কারণে সরকার পিছিয়ে গেলে তা রংপুরের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন আসনের জামায়াতের সংসদ সদস্য ও দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।