রাজনীতি

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির শুরা অধিবেশন-২০২৬-এ এসব প্রস্তাব উত্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

বিজ্ঞাপন

প্রস্তাবে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট দ্রুত সমাধান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। হাসপাতাল, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিরপেক্ষভাবে আইন প্রয়োগ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

বিজ্ঞাপন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশে পক্ষপাত ও অব্যবস্থাপনার অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে জমিয়ত। একই সঙ্গে কওমি দাওরায়ে হাদিস সনদধারীদের সরকারি চাকরিতে আরও সুযোগ সৃষ্টি এবং আলিয়া মাদ্রাসা ও ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে তাদের নিয়োগের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

আরও পড়ুন

ইমাম-মুয়াজ্জিনদের সরকারি ভাতা বণ্টনে দলীয় পরিচয়ের অভিযোগ তদন্ত করে ইনসাফভিত্তিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইরান-ইসরাইল যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

প্রস্তাবগুলোতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গড়িমসির সমালোচনা, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ব্যবস্থা গ্রহণ এবং ভারতীয় আধিপত্যবাদ ও পশ্চিমা সংস্কৃতির প্রভাব মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানও জানানো হয়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর