এনবিআর জানায়, অভিযানে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের উৎস, আমদানি ও ক্রয়সংক্রান্ত নথি এবং শুল্ক-মূসক ও আয়কর পরিশোধের তথ্য যাচাই করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে পণ্য আটকের কার্যক্রমও চলছে।
অপরাধ
সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠানে মদের ব্যবসা নিয়ে প্রশ্ন
এর আগে ২০২১ সালে নিউ জুরাইনে আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিটিআরসির অনুমোদনবিহীন ৫৭ সেট ওয়াকিটকি জব্দ করে শুল্ক গোয়েন্দা। মদ আমদানির বৈধ নথি না পাওয়ায় কদমতলী থানায় মামলা করা হয়।
শুল্ক কর্মকর্তাদের অভিযোগ, আইরিশ পাবের কর্তৃপক্ষ পুরোনো নথি দেখিয়ে পরবর্তী সময়ে উৎপাদিত মদ বিক্রি করেছে। তদন্তে প্রভাব বিস্তারের অভিযোগও করেন কর্মকর্তারা।
আরও পড়ুন
তবে শেখ নূর ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আইরিশ পাব তিনি অনেক আগেই বিক্রি করে দিয়েছেন এবং বর্তমানে এসব ব্যবসার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
এনবিআরের সর্বশেষ অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।