রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
জাতীয়
বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের পরিকল্পনা পর্যালোচনা করে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বাস্তবায়নের প্রতিবন্ধকতা দ্রুত দূর করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রকল্প শেষ করার জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।