অপরাধ

মাদ্রাসার নামে ভুয়া রশিদে টাকা আদায়, তিনজন আটক

জেলা প্রতিনিধি প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (৪ অক্টোবর) উপজেলার মালিক সুপার মার্কেট এলাকায় স্থানীয়দের সন্দেহের পর তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটজনের একটি চক্র বেশ কিছুদিন ধরে মাদ্রাসার নাম ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল।

বিজ্ঞাপন

জালিয়াতির বিষয়টি প্রকাশ পেলে স্থানীয়রা চক্রটিকে ধাওয়া করেন। এ সময় পাঁচজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে দামুড়হুদা থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ভুয়া রশিদ বইয়ে ‘নাজমুল হোসাইন বিপ্লবী’ নামের এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেছে। পলাতক পাঁচজনকে আটকের জন্য অভিযান চলছে।

আরও পড়ুন

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে দামুড়হুদা থানা পুলিশ।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর