সোমবার ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। আসামিপক্ষের আইনজীবী জানান, ২ হাজার টাকার মুচলেকায় আগামী ২৮ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে।
আইন-বিচার
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, পাঁচ দিনের মাথায় জামিনে গোলাম মহিউদ্দিন
এর আগে গত ৩০ সেপ্টেম্বর নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলায় তিনি ৪ নম্বর আসামি।
গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ইসিবি চত্বরে নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালায়। পরদিন নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।