সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা শেষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন গভর্নর। এ সময় তিনি ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করেন।
অর্থনীতি
প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে সারাদেশে ক্যাশলেস লেনদেন ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন গভর্নর।
তিনি বলেন, নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এর অংশ হিসেবে বাংলা কিউআর সারাদেশে ছড়িয়ে দিতে মাঠপর্যায়ে প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।
আরও পড়ুন
গভর্নর বলেন, ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে শুধু প্রযুক্তি সুবিধা চালু করলেই হবে না, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করাও জরুরি। এ কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনের পরিধি দ্রুত বাড়ানো যায়।