সোমবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। সংগঠনের প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ
বাণিজ্যমন্ত্রী বলেন, সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালুর ফলে নারী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স, আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ও রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি) অনলাইনে সংগ্রহ করতে পারবেন। দেশের যেকোনো স্থান এমনকি বিদেশে থেকেও আবেদন ও ফি পরিশোধের মাধ্যমে এসব সেবা নেওয়া যাবে।
এসএমই খাতে ঋণের পরিসর ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ অর্থ ৬ শতাংশ সুদে বিতরণ করা হবে। নারী উদ্যোক্তাদের সুযোগ বাড়াতে এসএমই বোর্ড পুনর্গঠন ও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়েও ইতিবাচক অবস্থান জানান তিনি।
আরও পড়ুন
বৈঠকে নারী উদ্যোক্তাদের তথ্যের ঘাটতি, ব্যবসা নিবন্ধনের জটিলতা ও জেলা পর্যায়ে সমন্বয়ের সীমাবদ্ধতা তুলে ধরেন বিডব্লিউসিসিআই প্রতিনিধিরা। এসব সমস্যা সমাধানে কেন্দ্রীয় ডেটাবেজ, কমপ্লায়েন্স ডেস্ক এবং কেন্দ্র ও জেলা পর্যায়ে নিয়মিত সমন্বয় সভার প্রস্তাব দেন তারা।
প্রতিনিধিরা জানান, দেশে কতজন নারী উদ্যোক্তা কোন খাতে কাজ করছেন, তার সুনির্দিষ্ট তথ্য না থাকায় প্রয়োজনভিত্তিক নীতি ও সহায়তা দেওয়া কঠিন হচ্ছে। একই সঙ্গে ব্যবসার নিবন্ধন, প্রয়োজনীয় নথিপত্র ও বিধিবিধান অনুসরণে সহায়তার জন্য কেন্দ্রীয় সেবামঞ্চ গঠনের দাবি জানান তারা।
বৈঠকে সংগঠনের ট্রেজারার শাহানা জাফরীন, রিদমা খান ও উলফাত জাহান মুনসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।