খেলাধুলা

জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার সুযোগ তৈরি করা হবে। এ জন্য সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে প্রকল্প নেওয়া হয়েছে এবং ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ এবং নগরীর ওয়ার্ড পর্যায়ে ফুটসাল বা ছোট মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হবে। আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগও নেওয়া হয়েছে।

আরও পড়ুন

মৌলভীবাজারের রেলওয়ে মাঠসহ অবৈধভাবে দখল হওয়া খেলার মাঠগুলো দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলের লক্ষ্য তুলে ধরে আমিনুল হক বলেন, সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম নেওয়া হয়েছে। পরে তিনি শ্রীমঙ্গলে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর