রাজনীতি

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন। এ সময় তাকে বিদায় জানাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও মো. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংগঠন সূত্র জানায়, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন শফিকুর রহমান। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে। এতে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সফর শেষে তুরস্ক থেকে সৌদি আরব যাবেন জামায়াত আমির। সেখানে ওমরাহ পালন শেষে আগামী ১১ অক্টোবর সকালে দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর