বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের কামিল পরীক্ষার ফরম পূরণ ফি প্রায় এক হাজার টাকা করে বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষা
কামিল পরীক্ষার বাড়তি ফি প্রত্যাহারের দাবি
তিনি জানান, কামিল প্রথম বর্ষের ফি ২ হাজার ৮৪৫ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৮০০ টাকা করা হয়েছে। এতে বেড়েছে ৯৫৫ টাকা। দ্বিতীয় বর্ষের ফি ৩ হাজার ২৬৫ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ১৭৫ টাকা করা হয়েছে, যা আগের চেয়ে ৯১০ টাকা বেশি।
দেলাওয়ার হোসেন আজিজী বলেন, একসঙ্গে প্রায় এক হাজার টাকা ফি বাড়ানোয় শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। এতে অনেক শিক্ষার্থীর ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়তে পারে।
আরও পড়ুন
শিক্ষার্থীদের স্বার্থে বর্ধিত ফি প্রত্যাহার করে আগের যৌক্তিক ফি বহাল রাখার দাবি জানান তিনি।