বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সময় ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নরওয়েজিয়ান নোবেল কমিটির তার মতো ব্যক্তিদের পুরস্কার না দেওয়ার ‘সুনাম’ রয়েছে।
আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কিনা জানি না: ট্রাম্প
ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তিনি আটটি সংঘাত বন্ধ করেছেন। এ কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলেও মন্তব্য করেন তিনি। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা তাকে পুরস্কারের জন্য মনোনীত করেছেন বলে দাবি করলেও এসব দাবির স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ নেই।
গত জানুয়ারিতে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তার পদক ট্রাম্পকে দেন। এ ঘটনাকে উল্লেখ করে ট্রাম্প বলেন, মাচাদোর কাছ থেকে পরোক্ষভাবে পুরস্কার পেয়ে তিনি সম্মানিত বোধ করেছেন।
আরও পড়ুন
তবে ট্রাম্প যেসব সংঘাত বন্ধ করার দাবি করেছেন, সেগুলোর কয়েকটির পক্ষ তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। ডিআর কঙ্গো এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে আবারও সংঘাতের খবর এসেছে। ইউক্রেন যুদ্ধও এখনো চলমান রয়েছে।
আগামী শুক্রবার (৯ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করবে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ারের নাম আলোচনায় রয়েছে।