রাজনীতি

শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে আবরার হত্যার বিচারের দাবিতে নুরুল হক নুরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হওয়ার কথা উল্লেখ করেন রাশেদ।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্দোলন-সংগ্রামে নুরুল হক নুরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। একই পোস্টে আবরার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী শিশির মনিরকে নিয়েও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রাশেদ খাঁন অভিযোগ করেন, আন্দোলনের কঠিন সময়ে বর্তমান শিবিরের নেতৃত্বে থাকা অনেকের কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না এবং তারা হল ও বিভাগ পর্যায়ে ছাত্রলীগের নেতা হিসেবে ছিলেন। তিনি নুরুল হকের রাজনৈতিক ভূমিকার সঙ্গে জামায়াত-শিবিরের ভূমনার তুলনাও করেন।

আরও পড়ুন

পোস্টে তিনি নুরুল হক নুরকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ‘অপ্রতিদ্বন্দ্বী তরুণ নেতৃত্ব’ হিসেবে উল্লেখ করেন এবং জামায়াত-শিবিরের সমালোচনা করেন।

বিজ্ঞাপন

আবরার ফাহাদকে শিবিরের তকমা দিয়ে হত্যা করা হয়েছিল—এমন প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খাঁন। একই সঙ্গে আবরারের বাবার শিশির মনিরকে নিয়ে করা ‘বিষয়টা কষ্টদায়ক’ মন্তব্যের কথাও পোস্টের শুরুতে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর