খেলাধুলা

চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, মানবিক ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যেই নতুন শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের হাতে ‘খেলাধুলা’ বই তুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ ১০টি ইভেন্ট স্কুল পর্যায়ে চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী বলেন, শুধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে খেলাধুলাকে সীমাবদ্ধ না রেখে বছরজুড়ে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। এর আগে মিরপুর সেকশন-১১ এলাকায় ওয়াসার দুটি পানির পাম্প ও একটি মাইয়্যেতখানার উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর