বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশে সৃজনশীল অর্থনীতি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী বলেন, শিশু একাডেমি শিশুদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিশুদের ছোটবেলা থেকেই পরিবার, প্রকৃতি, পরিবেশ, পশুপাখি ও কীটপতঙ্গের প্রতি সংবেদনশীল করে গড়ে তুলতে হবে। পাশাপাশি ছেলে-মেয়ের সমঅধিকার ও নারীর ক্ষমতায়নের চর্চা পরিবার থেকেই শুরু করার আহ্বান জানান তিনি।
শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসে প্রায় ১ লাখ ৪৫ হাজার শিশু অংশ নিয়েছে, যার মধ্যে ৪৫ হাজারের বেশি মেয়ে। আর্ট, সংগীত, থিয়েটার ও খেলাধুলায় শিশুদের দক্ষ করে তুলতে হবে। একটি দেশের শক্তির অন্যতম ভিত্তি তার সফট পাওয়ার বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
‘ক্রিয়েটিভ ইকোনমি’ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এর মাধ্যমে থিয়েটার, শিল্প ও চলচ্চিত্রের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের তাঁতি, কামার, কুমারসহ বিভিন্ন কারিগরকে জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত ও সহায়তা করা হবে। এর ফলে দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ তৈরির পথ উন্মুক্ত হবে।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও সবার সম্মিলিত প্রচেষ্টা ও ধৈর্যের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগমের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।