অর্থনীতি

নাগরিকদের দৈনন্দিন চাহিদা পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সাধারণ সড়কে দ্রুতগতির যানবাহনের সঙ্গে সাইকেল চালানো ঝুঁকিপূর্ণ। তাই সাইক্লিস্টদের নিরাপদ চলাচলের জন্য বিমানবন্দর সড়কে আলাদা ট্র্যাক নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আরও সাইকেল ট্র্যাক ও হাঁটার পথ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে ওয়াকিং ওয়ে ও সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর ৩৬টি খালের পাড়েও সাইকেল ট্র্যাক নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, উদ্বোধন করা ট্র্যাকটি অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না।

আরও পড়ুন

চসিক সূত্রে জানা গেছে, পতেঙ্গার বিমানবন্দর সড়কে ২৪ কোটি টাকা ব্যয়ে ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। সংস্থাটির দাবি, এটি দেশের প্রথম নির্দিষ্ট সাইকেল ট্র্যাক।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর