অপরাধ

ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, বরখাস্ত অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর অনুমোদিত ছুটি শুরুর আগেই কর্মস্থল ত্যাগ করেন টুটুল চক্রবর্তী। ওই দিন নিজেকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পরিচয় দিয়ে শাহ মখদুম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেন এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, টুটুল চক্রবর্তী ২৩ জানুয়ারি থেকে পলাতক। বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

টুটুল চক্রবর্তী ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে পুলিশে যোগ দেন। তিনি ডিএমপির যুগ্ম কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং সিরাজগঞ্জ ও কুমিল্লার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর