বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানের তুর্কমেনবাশিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক শেষে পুতিন এসব কথা বলেন। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক
যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব ইরানের, কূটনৈতিক উদ্যোগ জোরদারের ঘোষণা পুতিনের
পুতিন বলেন, বর্তমান আঞ্চলিক সংকটের সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটাতে মস্কো কাজ করবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় হামলার মুখে পড়লেও আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পেজেশকিয়ান। তিনি বলেন, বিভিন্ন প্রস্তাব বিনিময় ও সংশোধনের পর মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করবে তেহরান।
আরও পড়ুন
পেজেশকিয়ান আরও বলেন, সংঘাতের অবসান এবং আন্তর্জাতিক আইনের আওতায় ইরানের জনগণের অধিকার নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। বৈঠকে দুই দেশের নেতারা বাণিজ্য, জ্বালানি, কৃষি ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন।