অর্থনীতি

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোটোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো জরুরি। মারুবেনির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি নতুন খাতেও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন

বৈঠকে তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বাংলাদেশকে আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আগামী ১২ মাসের মধ্যে দেশে এআইভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণের বিষয়টিও উঠে আসে।

আরও পড়ুন

এ ছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণ এবং দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মারুবেনি প্রতিনিধিরা এসব খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং মারুবেনির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি ও বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর